গুরুত্বপূর্ণ তথ্য
- বিশেষ নির্দেশনা
-
অনাকাঙ্ক্ষিত বিভ্রান্তি এড়াতে শিক্ষার্থীদের নিজে ভর্তি পরীক্ষার আবেদন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। কোনো কারণে নিজে আবেদন করা সম্ভব না হলে, অন্য কেউ আবেদন করার সময় শিক্ষার্থীকে পাশে থেকে আবেদন প্রক্রিয়াটি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। অতীতে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদন করার ক্ষেত্রে প্রতিষ্ঠানের ভুলের কারণে অনেক শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি।
-
আবেদন করার সময়ের সঙ্গে পরীক্ষার আসন বিন্যাসের কোনো সম্পর্ক নেই। আবেদন গ্রহণের শুরুর তারিখে আবেদন করা এবং শেষ তারিখে আবেদন করা দুইজন শিক্ষার্থীর আসন একই কেন্দ্রের একই কক্ষে হতে পারে।
-
শিক্ষার্থীরা প্রতিটি পৃথক ইউনিটে আবেদন করার সময় সংশ্লিষ্ট ইউনিটের জন্য আলাদাভাবে পরীক্ষার আঞ্চলিক কেন্দ্র নির্বাচন করতে পারবে। তবে চারুকলা ও আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষার কেন্দ্র শুধুমাত্র ঢাকা শহরে থাকবে।
-
আবেদনকারী শিক্ষার্থী ব্যাংকে অথবা অনলাইনে আবেদন ফি জমা দেওয়ার পর তার ড্যাশবোর্ডের সংশ্লিষ্ট ইউনিটে ক্লিক করে Pay Slip অথবা ফি প্রাপ্তি রশিদ ডাউনলোড করলে আবেদন সম্পন্ন হয়েছে বলে গণ্য হবে।
-
কোনো বিভাগীয় শহরে পরীক্ষার আসন সংখ্যার কোনো সীমাবদ্ধতা নেই। কোনো একটি বিভাগীয় শহরকে পরীক্ষার কেন্দ্র হিসেবে নির্বাচনকারী সকল শিক্ষার্থীর পরীক্ষা ওই বিভাগীয় শহরেই গ্রহণ করা হবে (চারুকলা ও আইবিএ ইউনিট ব্যতীত)।
-
ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি সংক্রান্ত কোনো তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে (যেমন: Facebook, Twitter, WhatsApp বা LinkedIn) প্রচার করে না। ভর্তি সংক্রান্ত সকল তথ্য শুধুমাত্র https://admission.eis.du.ac.bd ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তাই সঠিক তথ্যের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমের পরিবর্তে উপরোক্ত ওয়েবসাইটে প্রকাশিত তথ্য ও নির্দেশাবলি অনুসরণ করার জন্য শিক্ষার্থীদের পরামর্শ দেওয়া যাচ্ছে।
-
আবেদনের ধাপসমূহ
গুরুত্বপূর্ণ তারিখ সমূহ
| ইউনিট | বিষয় | তারিখ ও সময় | ইভেন্টের অবস্থা |
|---|---|---|---|
| বিজ্ঞান ইউনিট | আবেদন ও ফী প্রদান | ১১ নভেম্বর ২০২৬, ১২:০০ PM হতে ২৫ নভেম্বর ২০২৬, ১১:৫৯ PM |
সময় শুরু হয়েছে |
| প্রবেশ পত্র ডাউনলোড | ২ ডিসেম্বর ২০২৬, ৩:০০ PM হতে ১২ ডিসেম্বর ২০২৬, ১০:০০ AM |
--- | |
| পরীক্ষার সময় | ১২ ডিসেম্বর ২০২৬, ১১:০০ AM হতে ১২ ডিসেম্বর ২০২৬, ১২:৩০ PM |
--- | |
| কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট | আবেদন ও ফী প্রদান | ১১ নভেম্বর ২০২৬, ১২:০০ PM হতে ২৫ নভেম্বর ২০২৬, ১১:৫৯ PM |
সময় শুরু হয়েছে |
| প্রবেশ পত্র ডাউনলোড | ৭ ডিসেম্বর ২০২৬, ৩:০০ PM হতে ১৯ ডিসেম্বর ২০২৬, ১০:০০ AM |
--- | |
| পরীক্ষার সময় | ১৯ ডিসেম্বর ২০২৬, ১১:০০ AM হতে ১৯ ডিসেম্বর ২০২৬, ১২:৩০ PM |
--- | |
| ব্যবসায় শিক্ষা ইউনিট | আবেদন ও ফী প্রদান | ১১ নভেম্বর ২০২৬, ১২:০০ PM হতে ২৫ নভেম্বর ২০২৬, ১১:৫৯ PM |
সময় শুরু হয়েছে |
| প্রবেশ পত্র ডাউনলোড | ৭ ডিসেম্বর ২০২৬, ৩:০০ PM হতে ২৬ ডিসেম্বর ২০২৬, ১০:০০ AM |
--- | |
| পরীক্ষার সময় | ২৬ ডিসেম্বর ২০২৬, ১১:০০ AM হতে ২৬ ডিসেম্বর ২০২৬, ১২:৩০ PM |
--- | |
| চারুকলা ইউনিট | আবেদন ও ফী প্রদান | ১১ নভেম্বর ২০২৬, ১২:০০ PM হতে ২৫ নভেম্বর ২০২৬, ১১:৫৯ PM |
সময় শুরু হয়েছে |
| প্রবেশ পত্র ডাউনলোড | ৭ ডিসেম্বর ২০২৬, ৩:০০ PM হতে ২২ ডিসেম্বর ২০২৬, ১০:০০ AM |
--- | |
| পরীক্ষার সময় | ২২ ডিসেম্বর ২০২৬, ১১:০০ AM হতে ২২ ডিসেম্বর ২০২৬, ১২:৩০ PM |
--- | |
| আইবিএ | আবেদন ও ফী প্রদান | ১১ নভেম্বর ২০২৬, ১২:০০ PM হতে ২৫ নভেম্বর ২০২৬, ১১:৫৯ PM |
সময় শুরু হয়েছে |
| প্রবেশ পত্র ডাউনলোড | ২ ডিসেম্বর ২০২৬, ৩:০০ PM হতে ৫ ডিসেম্বর ২০২৬, ৯:০০ AM |
--- | |
| পরীক্ষার সময় | ৫ ডিসেম্বর ২০২৬, ১০:০০ AM হতে ৫ ডিসেম্বর ২০২৬, ১২:০০ PM |
--- |
অন্যান্য তথ্য
| পরীক্ষার অঞ্চল সমূহ |
|---|
| ঢাকা বিভাগ |
| চট্টগ্রাম বিভাগ |
| রাজশাহী বিভাগ |
| খুলনা বিভাগ |
| সিলেট বিভাগ |
| রংপুর বিভাগ |
| বরিশাল বিভাগ |
| ময়মনসিংহ |