গুরুত্বপূর্ণ তথ্য
বিশেষ বিজ্ঞপ্তি
পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে কেন্দ্রীয় ভর্তি অফিস আগামী ২৫ মে ২০২৬ ইং তারিখ হতে ৩১ মে ২০২৬ ইং তারিখ পর্যন্ত বন্ধ থাকিবে।
তবে উক্ত ছুটিকালীন সময়েও কেন্দ্রীয় ভর্তি অফিসের সকল ওয়েবসাইটভিত্তিক অনলাইন কার্যক্রম ও ই-মেইল সেবা যথারীতি চালু থাকিবে। শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকল প্রয়োজনীয় অনলাইন সেবা গ্রহণ করিতে পারিবেন।
জরুরি প্রয়োজনে নিম্নোক্ত ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করিবার জন্য অনুরোধ করা হইলঃ
📧 ই-মেইলঃ helpline@eis.du.ac.bd
(অনলাইন যোগাযোগ ব্যবস্থা ও সেবা কার্যক্রম যথারীতি চালু থাকিবে )
📢 বিশেষ মাইগ্রেশন সংক্রান্ত নির্দেশনা
২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের বিশেষ মাইগ্রেশন-এর ফলাফল প্রকাশিত হয়েছে।
যে সকল শিক্ষার্থীর বিশেষ মাইগ্রেশন-এর মাধ্যমে বিষয় পরিবর্তন হয়েছে অথবা নতুনভাবে বিষয় মনোনয়ন পেয়েছেন, তাদেরকে অবহিত করা যাচ্ছে যে—
- নতুনভাবে বিষয় মনোনয়নপ্রাপ্ত শিক্ষার্থীদের কেন্দ্রীয় ভর্তি ফি পরিশোধ করতে হবে।
- যে সকল শিক্ষার্থীর বিশেষ মাইগ্রেশন-এর মাধ্যমে বিষয় পরিবর্তন হয়েছে, তাদেরকে নতুন বিভাগের প্রযোজ্য ভর্তি ফি পরিশোধ করতে হবে।
- আগামীকাল থেকে বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে সকল প্রযোজ্য ভর্তি ফি অনলাইনে পরিশোধ করতে হবে এবং ফি পরিশোধের পর সংশ্লিষ্ট ডিন অফিসে সশরীরে উপস্থিত হয়ে নির্ধারিত ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
- বিস্তারিত তথ্য ও প্রয়োজনীয় নির্দেশনা জানতে সংশ্লিষ্ট ইউনিটের Notice Section পরিদর্শনের জন্য অনুরোধ করা হলো।