Please wait...

গুরুত্বপূর্ণ তথ্য

  • 📢 বিশেষ মাইগ্রেশন সংক্রান্ত নির্দেশনা

    ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তিকৃত শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে—

    ১। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিট এবং কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট এর কিছু শূণ্য আসন পূরণ করার উদ্দেশ্যে একটি বিশেষ মাইগ্রেশন এর মাধ্যমে বিষয় পরিবর্তনের সুযোগ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

    ২। যে সকল শিক্ষার্থীর অটো-মাইগ্রেশন চালু রয়েছে, তাদের বিশেষ মাইগ্রেশন এ বিবেচিত হওয়ার জন্য অনলাইনে আবেদন করতে হবে। ২১/০৪/২০২৬ হতে ২৩/০৪/২০২৬ পর্যন্ত https://admission.eis.du.ac.bd ওয়েবসাইটে অনলাইনে ২০ টাকা ফি জমা দিয়ে আবেদন করতে হবে।
    যদি কোনো শিক্ষার্থী “বিশেষ মাইগ্রেশন”-এর আবেদন না করে তবে সে তার বর্তমান বিষয়টিতেই পড়তে আগ্রহী বলে গণ্য করা হবে এবং বিশেষ মাইগ্রেশনে সে বিবেচিত হবে না।

    ৩। মাইগ্রেশনের ফলে একজন শিক্ষার্থী নতুন কোনো বিষয় বরাদ্দ পেলে তার পূর্ববর্তী বিষয়ের ভর্তি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে এবং বাতিলকৃত আসনে অন্য শিক্ষার্থীকে বরাদ্দ দেয়া হবে। ফলে নতুন বিষয়ে বরাদ্দপ্রাপ্ত শিক্ষার্থীকে অবশ্যই মাইগ্রেশনের মাধ্যমে বরাদ্দকৃত নতুন বিষয়ে ভর্তি হতে হবে।

    ৪। কোনো শিক্ষার্থী ইতিমধ্যে তার প্রথম বিষয়টি বরাদ্দ পেয়ে থাকলে অথবা মাইগ্রেশন বন্ধ (LOCK) করে থাকলে, সে বিশেষ মাইগ্রেশন এর জন্য বিবেচিত হবে না।

    ৫। বিভিন্ন কোটায় বিষয় বরাদ্দপ্রাপ্ত শিক্ষার্থীরা বিশেষ মাইগ্রেশন এর জন্য বিবেচিত হবে না।

    ৬। বিশেষ মাইগ্রেশনে আবেদনকারীদের মধ্যে মেধাক্রম ও তাদের বিষয় পছন্দক্রম অনুসারে শূণ্য আসনগুলিতে বিষয় বরাদ্দ করে তা ২৬/০৪/২০২৬ তারিখে প্রকাশ করা হবে।

    ৭। বিশেষ মাইগ্রেশন এর মাধ্যমে শূণ্য আসনগুলোতে বিষয় বরাদ্দের পর অবশিষ্ট শূন্য আসনে মেধাক্রম অনুযায়ী নতুন শিক্ষার্থীদের বিষয় বরাদ্দ দেয়া হবে। নতুন শিক্ষার্থীদের বিষয় বরাদ্দও  ২৬/০৪/২০২৬ তারিখে প্রকাশ করা হবে।